২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভারত ম্যাচের প্রাথমিক দলে ৩০ জন

সৌদি আরবে অনুষ্ঠেয় ক্যাম্প উপলক্ষে প্রাথমিক দলের কলেবর ছোট করে এনেছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের কোচ হাভিয়ের কাবরেরা।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Feb 2025, 07:14 PM

Updated : 10 Sep 2026, 12:34 PM

এর আগে দেওয়া ৩৮ জনের প্রাথমিক তালিকা থেকে আট জনকে বাদ দিয়েছেন হাভিয়ের কাবরেরা। ভারতের বিপক্ষে এশিয়ান কাপের তৃতীয় রাউন্ডের বাছাই সামনে রেখে সৌদি আরবে হতে যাওয়া ক্যাম্পে ৩০ জনকে নিয়ে কাজ করবেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের কোচ।

গত ৯ ফেব্রুয়ারি ৩৮ জনের প্রাথমিক দল দেন কাবরেরা। দলের কলেবর বুধবার ছোট করে এনেছেন তিনি। বাদ পড়েছেন অভিজ্ঞ গোলরক্ষক আনিসুর রহমান জিকো, ডিফেন্ডার ইয়াসিন খান। এছাড়া সাকিব আল হাসান, মুরাদ হাসান, মেহেদী হাসান, জাহিদ হাসান শান্ত, রাব্বি হোসেন রাহুল ও রফিকুল ইসলামের ঠাঁই হয়নি দলে। 

স্বাভাবিকভাবেই ৩০ জনের দলে আছেন শেফিল্ড ইউনাইটেডে ধারে খেলা বাংলাদেশী বংশোদ্ভূত হামজা চৌধুরী। আছেন, সেরি আ-ডিতে খেলা ফাহামেদুল ইসলামও। 

আগামী ২৫ মার্চ শিলংয়ে মুখোমুখি হবে ভারত ও বাংলাদেশ। এর আগে নিবিড় প্রস্তুতি নিতে সৌদি আরবে ক্যাম্প করবে দল।

প্রাথমিক দলে জায়গা পাওয়াদের মধ্যে হামজা ও ফাহামেদুল ছাড়া বাকি ২৮ জনকে শুক্রবারের মধ্যে টিম ম্যানেজার আমের খানের কাছে রিপোর্ট করতে বলেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

বাংলাদেশ প্রাথমিক দল: মিতুল মারমা, সুজন হোসেন, মেহেদী হাসান শ্রাবণ, শাকিল আহাদ তপু, রহমত মিয়া, শাকিল হোসেন, ইসা ফয়সাল, তাজ উদ্দিন, কাজী তারিক রায়হান, তপু বর্মন, সাদ উদ্দিন, সুশান্ত ত্রিপুরা, মোহাম্মদ হৃদয়, পাপন সিং, সৈয়দ শাহ কাজেম কিরমানি, সোহেল রানা, সোহেল রানা জুনিয়র, চন্দন রায়, মজিবুর রহমান জনি, শেখ মোরসালিন, জামাল ভূইয়া, হামজা চৌধুরী, ফয়সাল আহমেদ ফাহিম, রাকিব হোসেন, শাহরিয়ার ইমন, মোহাম্মদ ইব্রাহিম, আরিফ হোসেন, আল আমিন, পিয়াস আহমেদ নোভা, ফাহামেদুল ইসলাম।