১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

৪০ বছর বয়সে পেপের নতুন চুক্তি

স্বদেশের ক্লাব পোর্তোয় আরও এক মৌসুম থাকবেন পর্তুগিজ ডিফেন্ডার।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Apr 2023, 09:29 PM

Updated : 24 Apr 2023, 09:34 PM

বয়স পেরিয়ে গেছে ৪০। তবে ফুটবলের সবুজ আঙিনায় এখনই থামছেন না পেপে। পোর্তোর সঙ্গে নতুন চুক্তি করেছেন পর্তুগিজ ডিফেন্ডার। 

পেশাদার ফুটবলে নিজের ২৩তম মৌসুম শেষের পথে থাকা পেপের সঙ্গে চুক্তির মেয়াদ ১২ মাস বাড়ানোর কথা সোমবার বিবৃতি দিয়ে জানায় পোর্তো। 

দ্বিতীয় মেয়াদে পাঁচ মৌসুম ধরে স্বদেশের ক্লাবটিতে আছেন পেপে। এই মৌসুমে এখন পর্যন্ত তিনি খেলেছেন ২৮ ম্যাচ। 

দুই মেয়াদে পোর্তোর হয়ে চারটি লিগসহ তিনি জিতেছেন ১২টি শিরোপা। এর আগে রিয়াল মাদ্রিদে ১০ বছরের অধ্যায়ে জিতেছেন তিনটি করে চ্যাম্পিয়ন্স লিগ ও লা লিগা। জাতীয় দল পর্তুগালের হয়ে জিতেছেন ২০১৬ ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ ও ২০১৮-১৯ নেশন্স লিগ।