২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চীনে রানার্সআপ বাফুফে একাডেমি

আমন্ত্রণমূলক এই টুর্নামেন্টের ফাইনালে কোনো চমক দেখাতে পারেনি বাংলাদেশ ফুটবল ফেডারেশনের একাডেমি দল।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Sep 2025, 06:24 PM

Updated : 26 Aug 2026, 02:22 PM

আমন্ত্রণমূলক টুর্নামেন্টে শেষটা ভালো হলো না বাংলাদেশ ফুটবল ফেডারেশনের একাডেমি দলের। চীনে উহান দলের বিপক্ষে হেরে রানার্সআপ হয়েছে তাহসান-রবিনরা।

লিজিয়াংয়ে হওয়া তিয়ানইউ লিউফাং কাপের ফাইনালে শনিবার উহানের বিপক্ষে ৩-০ গোলে হারে একাডেমি দল।

অনূর্ধ্ব-১৭ বয়সীদের নিয়ে হওয়া এই প্রতিযোগিতায় ৮টি দেশের ১৬টি দল অংশ নিয়েছিল। 

বিএফএফ ফুটবল একাডেমি দলের তাহসান খাঁ টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা হয়ে গোল্ডেন বুট পেয়েছেন।