১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

লেমিনাকে দলে টানছে উলভারহ্যাম্পটন

বিবিসি জানিয়েছে, ১ কোটি ১০ লাখ ইউরোর বিনিময়ে নিস থেকে ইংলিশ ক্লাবটিতে পাড়ি জমাবেন মারিও লেমিনা।

লেমিনাকে দলে টানছে উলভারহ্যাম্পটন

মারিও লেমিনা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jan 2023, 06:07 PM

Updated : 25 Dec 2023, 08:47 PM

মাঝমাঠে নতুন খেলোয়াড় যোগ করছে উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্স। নিস থেকে মিডফিল্ডার মারিও লেমিনাকে দলে টানার ব্যাপারে সমঝোতায় পৌঁছেছে প্রিমিয়ার লিগের ক্লাবটি। 

বিবিসির খবর, ২৯ বছর বয়সী এই ফুটবলারকে কিনতে উলভারহ্যাম্পটনকে ১ কোটি ১০ লাখ ইউরো গুনতে হবে। 

শুক্রবার মেডিকেল পরীক্ষা হবে লেমিনার। এরপর সম্পন্ন হবে তার ইংলিশ ক্লাবটিতে যোগ দেওয়ার প্রক্রিয়া।

ইংল্যান্ডে আগেও খেলার অভিজ্ঞতা আছে লেমিনার। ২০১৭ সালে সাউথ্যাম্পটনে যোগ দেন তিনি। সেখান থেকে ধারে খেলেন ফুলহ্যাম ও তুর্কি ক্লাব গালাতাসারাইয়ে। 

এরপর ২০২১ সালে ফরাসি ক্লাব নিসে পাড়ি জমান লেমিনা। চলতি মৌসুমে ক্লাবটির হয়ে ২২টি ম্যাচ খেলে একটি গোল করেছেন ইউভেন্তুসের সাবেক এই ফুটবলার।