২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লম্বা সময়ের জন্য মাঠের বাইরে দিয়াস

অনুশীলনে ফিরেই আবার চোট পান লিভারপুল ফরোয়ার্ড।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Dec 2022, 10:27 PM

Updated : 14 Dec 2022, 10:27 PM

আরও বিলম্বিত হচ্ছে লুইস দিয়াসের মাঠে ফেরা। অনুশীলনে ফিরে আবার চোট পাওয়ায় তার হাঁটুতে অস্ত্রোপচার করানো হয়েছে। ফলে লিভারপুলের এই ফরোয়ার্ডকে তিন মাস বাইরে থাকতে হবে বলে ধারণা করা হচ্ছে।  

গত অক্টোবরে প্রিমিয়ার লিগে আর্সেনালের বিপক্ষে ম্যাচে হাঁটুতে চোট পেয়ে ছিটকে যান দিয়াস। ওই সময়ে ধারণা করা হয়েছিল, হয়তো বিশ্বকাপের পর ডিসেম্বরের শেষের দিকে পুরোপুরি সুস্থ হয়ে যাবেন তিনি।

সম্প্রতি দুবাইয়ে দলের সঙ্গে প্রস্তুতি ক্যাম্পে যোগ দেন ২৫ বছর বয়সী দিয়াস। কিন্তু সেখানে হাঁটুতে অস্বস্তি অনুভব করায় অস্ত্রোপচার করাতে হয় তার।

দিয়াসের নতুন করে চোট পাওয়ার পর হতাশা প্রকাশ করেন লিভারপুল কোচ ইয়ুর্গেন ক্লপ। তার মতে, এটি কলম্বিয়ান এই ফুটবলার ও তাদের উভয়ের জন্যই বড় ধাক্কা।

প্রিমিয়ার লিগে ১৪ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে আছে লিভারপুল। কাতার বিশ্বকাপের বিরতির পর আগামী ২২ ডিসেম্বর লিগ কাপের চতুর্থ রাউন্ডে ম্যানচেস্টার সিটির বিপক্ষে ম্যাচ দিয়ে মাঠে ফিরবে তারা।