২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইউভেন্তুস থেকে রোমায় আর্জেন্টাইন উইঙ্গার সুলে

চুক্তির মেয়াদ নিয়ে এখনও কিছুই জানায়নি ইতালিয়ান ক্লাব দুটি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jul 2024, 03:50 PM

Updated : 26 Aug 2026, 10:08 AM

নতুন ঠিকানায় পাড়ি জমিয়েছেন মাতিয়াস সুলে। ইউভেন্তুস থেকে রোমায় যোগ দিয়েছেন আর্জেন্টিন্টার তরুণ এই উইঙ্গার।

২১ বছর বয়সী সুলের দলবদলের কথা মঙ্গলবার নিশ্চিত করেছে ইতালিয়ান ক্লাব দুটি।

তবে চুক্তির লেনদেনের বিষয়ে কিছুই জানায়নি রোমা ও ইউভেন্তুস। এমনকি চুক্তির মেয়াদ কতদিনের, সেটা এখনও খোলাসা করেনি তারা।

২০২১ সালে ইউভেন্তুসে যোগ দেন সুলে। গত মৌসুম তিনি ধারে খেলেন ইতালির আরেক ক্লাব ফ্রোসিনোনে। সেখানে সব প্রতিযোগিতা মিলিয়ে ৩৯ ম্যাচে ১১ গোল করেন এই তরুণ।

আর্জেন্টিনার যুব দলেও খেলেছেন সুলে। ২০২৩ সালের অনূর্ধ্ব-২০ বিশ্বকাপে দেশের প্রতিনিধিত্ব করেছেন তিনি।