১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

রাশিয়ার নিষেধাজ্ঞা তুলে নিল আইওসি

২০২৮ সালের লস অ্যাঞ্জেলেস অলিম্পিকসে দেশের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ পেতে পারে রুশ ক্রীড়াবিদরা।

রাশিয়ার নিষেধাজ্ঞা তুলে নিল আইওসি
ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jul 2026, 01:31 AM

Updated : 11 Sep 2026, 03:36 PM

তিন বছর আগে রাশিয়াকে দেওয়া নিষেধাজ্ঞা সাময়িকভাবে তুলে নিয়েছে 

আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (আইওসি)। ফলে ২০২৮ সালের লস অ্যাঞ্জেলেস অলিম্পিকসে দেশের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ পেতে পারে রুশ ক্রীড়াবিদরা। 

ইউক্রেইনে রাশিয়ার আগ্রাসনের প্রতিক্রিয়ায় ২০২৩ সালে রাশিয়ান অলিম্পিক কমিটিকে নিষেধাজ্ঞা দিয়েছিল আইওসি।

কিন্তু সংস্থাটি মঙ্গলবার জানিয়েছে, এই নিষেধাজ্ঞা ‘আর প্রযোজ্য নয়’ এবং রাশিয়ান ক্রীড়াবিদরা ‘প্রাসঙ্গিক ডোপিং-বিরোধী শর্তাবলী পূরণ সাপেক্ষে’ পুনরায় প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন।

তবে অলিম্পিকসে রাশিয়া তাদের পতাকা, রঙ প্রদর্শন করতে পারবে কিনা এবং তাদের জাতীয় সঙ্গীত গাওয়া হবে কি না, সে বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।

আইওসি জানিয়েছে, তারা ‘রাশিয়ায় তাদের কোনো অনুষ্ঠান আয়োজন করবে না বা তাদের অনুষ্ঠানে রাশিয়ান সরকার বা রাষ্ট্রীয় কর্মকর্তাদের আমন্ত্রণ জানাবে না।’

কিছু রাশিয়ান ক্রীড়াবিদ নিরপেক্ষ হিসেবে ২০২৪ সালের প্যারিস অলিম্পিকস ও এই বছরের মিলান শীতকালীন অলিম্পিকসে অংশগ্রহণ করেন।