২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাহরাইনে ভলিবলের কোয়ার্টার-ফাইনালে বাংলাদেশ

প্রথম সেট হারের পর ঘুরে দাঁড়িয়ে দারুণ জয় তুলে নিয়েছে বাংলাদেশ।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Aug 2022, 10:18 PM

Updated : 26 Aug 2022, 10:17 PM

প্রথম সেট হারের পর দারুণভাবে ঘুরে দাঁড়াল তানভীর হোসেনরা। জিতল টানা দুই সেটে। তবে চতুর্থ সেটে লড়াই করে তারা হেরে গেলে ম্যাচ গড়ায় পঞ্চম সেটে। সেখানে দাপুটে জয়ে কোয়ার্টার-ফাইনালে উঠল বাংলাদেশ।

বাহরাইনের রিফ্ফাতে শুক্রবার এশিয়ান মেন’স অনূর্ধ্ব-২০ ভলিবল চ্যাম্পিয়নশিপের ক্লাসিফিকেশন রাউন্ডে কাতারকে ৩-২ সেটে হারিয়েছে বাংলাদেশ।

এদিন প্রথম সেট বাংলাদেশ হেরে যায় ২০-২৫ পয়েন্টে। এরপর দুর্দান্ত প্রত্যাবর্তন আলি পোর আরোজির দলের। দ্বিতীয় সেট ২৫-১৯ ও তৃতীয় সেট ২৫-১৮ পয়েন্টে জেতে যুবারা।

হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর কাতার চতুর্থ সেট জিতে ২৫-২৩ পয়েন্টে।

পঞ্চম সেটে অবশ্য বাংলাদেশের কাছে পাত্তা পায়নি কাতার। ১৫-৯ পয়েন্টে শেষ সেট জিতে শেষ আটে ওঠে বাংলাদেশ।