২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫ আশ্বিন ১৪৩৩

বিশ্বকাপের প্রস্তুতি পর্বে ইংলিশদের শেষ দুই প্রতিপক্ষ নিউ জিল্যান্ড ও কোস্টা রিকা

টাম্পা ও অরল্যান্ডোয় ম্যাচ দুটি হবে আগামী জুনে।

বিশ্বকাপের প্রস্তুতি পর্বে ইংলিশদের শেষ দুই প্রতিপক্ষ নিউ জিল্যান্ড ও কোস্টা রিকা
বিশ্বকাপের ঠিক আগে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে ইংল্যান্ড দল। ছবি: রয়টার্স।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Apr 2026, 09:56 PM

Updated : 26 Aug 2026, 03:22 PM

২০২৬ বিশ্বকাপের প্রস্তুতি পর্বের শেষ ধাপে নিউ জিল্যান্ড ও কোস্টা রিকার বিপক্ষে খেলবে ইংল্যান্ড। টাম্পা ও অরল্যান্ডোয় ম্যাচ দুটি হবে আগামী জুনে। 

ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশন বৃহস্পতিবার ম্যাচ দুটির সূচি ঘোষণা করে। 

২০১০ সালের পর প্রথমবার বিশ্বকাপে খেলতে যাচ্ছে নিউ জিল্যান্ড। তাদের বিপক্ষে ৬ জুন মাঠে নামবে ইংল্যান্ড। চার দিন পর ২০১৪ সালে কোয়ার্টার-ফাইনাল খেলা কোস্টা রিকার মুখোমুখি হবে টমাস টুখেলের দল।

প্রথমবারের মতো ৪৮ দল নিয়ে আগামী ১১ জুন শুরু হবে ফুটবল বিশ্বকাপ। গত আসরে কোয়ার্টার-ফাইনালে খেলা ইংল্যান্ডরা ‘এল’ গ্রুপে পড়েছে। যেখানে তাদের প্রতিপক্ষ ক্রোয়েশিয়া, ঘানা ও পানামা।

আগামী ১৭ জুন ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে ইংল্যান্ড।