২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আবাহনীর বড় জয়, মুক্তিযোদ্ধার হার

প্রিমিয়ার লিগের দ্বিতীয় পর্বের খেলায় শেখ রাসেল ক্রীড়া চক্রের বিপক্ষে বড় জয় পেয়েছে আবাহনী লিমিটেড। একই দিনে ব্রাদার্স ইউনিয়নের কাছে হেরেছে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jul 2015, 11:39 PM

Updated : 12 Oct 2022, 04:01 PM

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বৃহস্পতিবার শেখ রাসেলের বিপক্ষে আবাহনীর জয়টি ৫-০ ব্যবধানের। প্রথম লেগে শেখ রাসেল ২-০ গোলে জিতেছিল।
 
প্রথমার্ধের শুরুর দিকে আবাহনীকে ভালোভাবেই আটকে রেখেছিল শেখ রাসেল। কিন্তু ৪০তম মিনিটে নাসিরের গোলে এগিয়ে যায় আবাহনী।
 
দ্বিতীয়ার্ধে আবাহনীর সানডে হ্যাটট্রিক করেন; ৫৪, ৮৩ ও ৮৯তম মিনিটে শেখ রাসেলের জালে গোল উৎসব করেন তিনি। অপর গোলটি করেন শাহেদুল আলম।
 
এই জয়ের পর ১৫ ম্যাচে ৩০ পয়েন্ট নিয়ে লিগের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এল আবাহনী। সমান ম্যাচে ২৯ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে নেমে গেল শেখ রাসেল।
 
দিনের অপর ম্যাচে কেস্টার আকনের অষ্টাদশ মিনিটের গোলে এগিয়ে যায় ব্রাদার্স। কিন্তু কামারা সরবা চতুর্দশ ও ৩৪তম মিনিটে দুই গোল করলে মুক্তিযোদ্ধা ২-১ স্কোরলাইন নিয়ে বিরতিতে যায়।
 
৭৮তম মিনিটে আকনের গোলে সমতায় ফেরে ব্রাদার্স। আর মুক্তিযোদ্ধাকে হতাশ করে দিয়ে দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে ম্যাচের ভাগ্য নির্ধারণী গোলটি করেন ব্রাদার্সের মোহাম্মদ রনি।
 
প্রথম পর্বেও মুক্তিযোদ্ধাকে ৫-২ গোলে হারিয়েছিল ব্রাদার্স।
 
১৫ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে লিগের তালিকায় চতুর্থ স্থানে রয়েছে ব্রাদার্স। সমান ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে আছে মুক্তিযোদ্ধা।