শীর্ষস্থান হারালেন জিয়া-মিনহাজ
গাজী হাবিবুর রহমান আন্তর্জাতিক রেটিং দাবায় পঞ্চম রাউন্ডে জিয়াউর রহমান ও মিনহাজ উদ্দিন ড্র করে শীর্ষস্থান হারিয়েছেন।
জিয়া-মিনহাজ ম্যাচটি ড্র হওয়ায় শুক্রবার শীর্ষে উঠেছেন মেহেদী হাসান; উতেনকে হারিয়ে পাঁচ পয়েন্ট নিয়ে পঞ্চম রাউন্ড শেষ করেছেন এই ফিদে মাস্টার।
সাড়ে চার পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন গ্র্যান্ডমাস্টার জিয়া। তার সমান পয়েন্ট নিয়ে টাইব্রেকিংয়ে তৃতীয় স্থানে রয়েছেন আন্তর্জাতিক মাস্টার মিনহাজ।
