২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অনূর্ধ্ব-১৫ ফুটবল চ্যাম্পিয়নশিপ শনিবার শুরু

আগামী শনিবার মাঠে গড়াচ্ছে অনূর্ধ্ব-১৫ ফুটবল চ্যাম্পিয়নশিপ। এবারের আসরে ৬১টি জেলা দল শিরোপা লড়াইয়ে নামবে।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jun 2015, 05:37 PM

Updated : 22 Aug 2022, 12:39 PM

বাংলাদেশ ফুটবল ফেডারেশনে (বাফুফে) সোমবার এই আসরের লোগো উন্মোচন ও ড্র অনুষ্ঠিত হয়। এছাড়া ৬১ দলের হাতে জার্সিও তুলে দেওয়া হয়।

যশোর, ঠাকুরগাঁও, চট্টগ্রাম, টাঙ্গাইল, চাঁদপুর, রাজশাহী, গোপালগঞ্জ ও চুয়াডাঙ্গা-এই আটটি অঞ্চলে ভাগ হয়ে ৬১টি দল এবারের আসরে খেলবে।

অনূর্ধ্ব-১৫ ফুটবল চ্যাম্পিয়নশিপের এই আসরের পৃষ্ঠপোষকতা করছে ইপিলিয়ন গ্রুপ।