২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বলিভিয়াকে উড়িয়ে দিয়ে শেষ আটে চিলি

গ্রুপের শীর্ষে থেকে কোপা আমেরিকার কোয়ার্টার-ফাইনালে উঠেছে চিলি। ‘এ’ গ্রুপের শেষ রাউন্ডে বলিভিয়াকে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে এবারের আসরের আয়োজক দেশটি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jun 2015, 02:32 PM

Updated : 12 Oct 2022, 03:53 PM

শীর্ষস্থান নিশ্চিত করা চিলির পয়েন্ট ৭। গ্রুপের দ্বিতীয় স্থানে থেকে শেষ আটের টিকেট পেয়েছে ৪ পয়েন্ট পাওয়া বলিভিয়া।

রাজধানী সান্তিয়াগোয় বাংলাদেশ সময় শনিবার ভোরে হওয়া ম্যাচটির তৃতীয় মিনিটেই মিডফিল্ডার চার্লস আরানগিসের গোলে এগিয়ে যায় চিলি। আর ৩৭তম মিনিটে স্ট্রাইকার আলেক্সিস সানচেসের গোলে ব্যবধান দ্বিগুণ করে বিরতিতে যায় তারা স্বাগতিকরা।

দ্বিতীয়ার্ধে ১৩ মিনিটের ব্যবধানে আরও দুটি গোল করে বড় জয় নিশ্চিত করে চিলি। ৬৬তম মিনিটে নিজের দ্বিতীয় গোল করেন আরানগিস। আর ৭৯তম মিনিটে ব্যবধান বাড়ান মিডফিল্ডার গারি মেদেল।

৮৬তম মিনিটে বলিভিয়ার ডিফেন্ডার রোনাল্দ রালদেস নিজেদের জালেই বল জড়ালে চিলির জয়ের ব্যবধান আরও বাড়ে।

‘এ’ গ্রুপের অন্য ম্যাচে মেক্সিকোকে ২-১ গোলে হারিয়ে তিন গ্রুপের তৃতীয় স্থানে থাকা দলগুলোর মধ্যে সেরা দুইয়ের মধ্যে থেকে কোয়ার্টার-ফাইনালে ওঠার আশা বাঁচিয়ে রেখেছে ইকুয়েডর। 

‘এ’ গ্রুপের পয়েন্ট তালিকা:

দেশ

ম্যাচ

জয়

ড্র

হার

পয়েন্ট

চিলি

৩

২

১

০

৭

বলিভিয়া

৩

১

১

১

৪

ইকুয়েডর

৩

১

০

২

৩

মেক্সিকো

৩

০

২

১

২