২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাজিলকে হারিয়ে যুব বিশ্বকাপের শিরোপা সার্বিয়ার

অতিরিক্ত সময়ের গোলে ব্রাজিলকে হারিয়ে অনূর্ধ্ব-২০ বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছে সার্বিয়া। নিউ জিল্যান্ডের অকল্যান্ডে শনিবার ২-১ গোলের এই জয়ে প্রথমবারের মতো শিরোপা জিতল তারা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jun 2015, 01:59 PM

Updated : 25 Apr 2022, 01:30 PM

ব্রাজিলের সামনে সুযোগ ছিল ষষ্ঠ শিরোপা জিতে আর্জেন্টিনার পাশে বসা। তবে নেমানিয়া মাকসিমোভিচের শেষ সময়ের গোলে এই স্বপ্ন গুড়িয়ে যায় পাঁচবারের চ্যাম্পিয়নদের।
 
মাকসিমোভিচের ক্রসেই দ্বিতীয়ার্ধের ৭০তম মিনিটে সার্বিয়াকে এগিয়ে দেন স্তানিসা মানদিচ। তিন মিনিট পড়েই একক নৈপুণ্যে গোল করে ব্রাজিলকে সমতায় ফেরান আন্দ্রেয়াস পেরেইরা। নির্ধারিত সময়ে আর গোল না হওয়ায় খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। 
 
অতিরিক্ত সময়ের প্রথমার্ধেও গোলের দেখা পায়নি দুই দল। খেলা শেষ হতে দুই মিনিট বাকি থাকতে নাটকীয় গোলটি করেন মাকসিমোভিচ।