কুইন্স কাপের প্রথম রাউন্ড শেষে দশম সিদ্দিকুর
থাইল্যান্ডের কুইন্স কাপের প্রথম দিনটি মোটামুটি ভালোই কাটিয়েছেন সিদ্দিকুর রহমান। পারের চেয়ে দুই শট কম খেলে যৌথভাবে দশম স্থানে থেকে দিন শেষ করেছেন বাংলাদেশের সেরা এই গলফার।
৩ লাখ ডলার প্রাইজমানির এশিয়ার ট্যুরের এই আসরে প্রথম দিনে সিদ্দিকুর চারটি বার্ডি (পারের চেয়ে এক শট কম) করলেও দুটি বোগিও (পারের চেয়ে এক শট বেশি) করেন।
প্রথম রাউন্ড শেষে শীর্ষে রয়েছেন স্বাগতিকদের গলফার আথাফন স্রিবুনকাই। পারের চেয়ে পাঁচ শট কম খেলেছেন তিনি।
