২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৩ ম্যাচ জিতেই বিশ্বকাপের শেষ ষোলোয় ব্রাজিলের মেয়েরা

গ্রুপের শেষ ম্যাচে কোস্টা রিকাকে হারিয়ে পুরো ৯ পয়েন্ট নিয়েই মেয়েদের বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে উঠেছে ব্রাজিল।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jun 2015, 03:25 PM

Updated : 22 Aug 2022, 12:37 PM

বুধবার রাতে 'ই' গ্রুপের এই ম্যাচে গোলশূন্য প্রথমার্ধের পর ম্যাচের শেষ দিকে এসে গোল পায় ব্রাজিল। ৮৩তম মিনিটে ফেরনান্দেসের করা গোলটি শেষ পর্যন্ত দলটির গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার নিশ্চিত করে।

আগামী রোববার শেষ আটে ওঠার লড়াইয়ে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে ব্রাজিলের মেয়েরা।

এদিকে গ্রুপ পর্ব থেকে খালি হাতে ফিরতে হয়েছে স্পেনের মেয়েদের। নিজেদের শেষ ম্যাচে দক্ষিণ কোরিয়ার কাছে হেরে ‘ই’ গ্রুপের তালিকায় সবার নিচে থেকে কানাডার এই আসর শেষ করেছে তারা।

মেক্সিকোকে ৫-০ গোলে উড়িয়ে দিয়ে ‘এফ’ গ্রুপের চ্যাম্পিয়ন হয়ে শেষ ষোলোয় উঠেছে ফ্রান্সের মেয়েরা।

কলম্বিয়াকে ২-১ গোলে হারিয়ে এই গ্রুপের রানার্সআপ হিসেবে পরের পর্বে উঠেছে ইংল্যান্ড।