২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সেনেগালকে উড়িয়ে যুব বিশ্বকাপের ফাইনালে ব্রাজিল

নেইমারদের আক্ষেপ কিছুটা হলেও ঘোচানোর পথে আছে ব্রাজিলের যুবারা। অনূর্ধ্ব-২০ বিশ্বকাপে সেনেগালকে ৫-০ গোলে উড়িয়ে ফাইনালে উঠে গেছে তারা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jun 2015, 03:00 PM

Updated : 25 Apr 2022, 01:30 PM

নিউ জিল্যান্ডের ক্রাইস্টচার্চে বুধবারের সেমি-ফাইনালে জোড়া গোল করেন অ্যাটাকিং মিডফিল্ডার মার্কোস গিলেরমে।
 
দ্বিতীয় রাউন্ড ও কোয়ার্টার-ফাইনালের নকআউট ম্যাচে টাইব্রেকারে জেতা ব্রাজিল নির্ধারিত ও অতিরিক্ত সময়ে কোনো গোল করতে পারেনি। সেনেগালের জালে পাঁচ বার বল পাঠিয়ে দুর্দান্তভাবে এই গোল-খরা কাটাল তারা।
 
ম্যাচের প্রথম ২০ মিনিটেই ৩ গোল করে জয় নিশ্চিত করে ফেলে ব্রাজিল।
 
মালি ও সার্বিয়ার মধ্যে বিজয়ী দলের সঙ্গে আগামী শনিবারের ফাইনাল খেলবে ব্রাজিল।
 
এবারের আসরের শিরোপা জিততে পারলে যুব বিশ্বকাপে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার ছয়টি শিরোপা জয়ের রেকর্ড ছুঁতে পারবে ব্রাজিল।
 
বড়দের বিশ্বকাপে সেমি-ফাইনালে জার্মানির কাছে ৭-১ গোলে হেরে ষষ্ঠবারের মতো শিরোপা জয়ের স্বপ্ন ভেঙে যায় স্বাগতিক ব্রাজিলের।