উরুগুয়ের খেলায় বিরক্ত মেসি
উরুগুয়ের বিপক্ষে প্রতিশোধের ম্যাচে কষ্টে হলেও লক্ষ্য অর্জন হয়েছে আর্জেন্টিনার। স্বাভাবিকভাবেই লিওনেল মেসিদের কণ্ঠে তাই ফুটে উঠেছে স্বস্তি। তবে ম্যাচ শেষে প্রতিপক্ষের ফুটবল খেলার ধরন নিয়ে বিরক্তি প্রকাশ করেছেন আর্জেন্টিনা অধিনায়ক।
চিলির লা সেরেনা শহরে বাংলাদেশ সময় বুধবার সকালের এই ম্যাচের প্রথমার্ধের অনেকটা সময় উরুগুয়ের খেলোয়াড়রা শারীরিক ফুটবল খেলে। বারবার দুই দলের খেলোয়াড়দের তর্ক ও বিবাদে জড়িয়ে পড়ায় খেলার সৌন্দর্য্য নষ্ট হয়। এ নিয়ে ম্যাচ কর্মকর্তাদের সঙ্গে তর্ক করায় আর্জেন্টিনার কোচ জেরার্দো মার্তিনো বহিষ্কৃত হন।
