২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভারোত্তোলনে হামিদুলের সোনা

জাতীয় ক্লাব ও আন্ত:সংস্থা ভারোত্তোলন প্রতিযোগিতার দ্বিতীয় দিনে হামিদুল ইসলাম, আজিজুর রহমান, মিলন রায়, আপন রায় ও আকবর হোসেন নিজেদের ইভেন্টে সোনা জিতেছেন।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jun 2015, 10:00 PM

Updated : 25 Apr 2022, 01:29 PM

জাতীয় ক্রীড়া পরিষদের জিমন্যাশিয়ামে সোমবার দ্বিতীয় দিনে আন্ত:সংস্থা ভারোত্তোলনে পুরুষ ৬৯ কেজি ওজন শ্রেণিতে সেরা হন গত এসএ গেমসে সোনা জেতা হামিদুল ইসলাম। বাংলাদেশ সেনাবাহিনীর এই ভারোত্তোলক মোট ২৪৭ কেজি ওজন তোলেন।

৭৭ কেজিতে মোট ২৪০ কেজি তুলে সোনা জিতেছেন সেনাবাহিনীর আজিজুর রহমান।

দ্বাদশ জাতীয় ক্লাব পুরুষ ভারোত্তোলন প্রতিযোগিতায় ৬৯ কেজি ওজন শ্রেণিতে ১৯৮ কেজি তুলে সোনা জয় করেন মর্ডান বডি বিল্ডিং ক্লাবের মিলন রায়। ৭৭ কেজি ওজন শ্রেণিতে ১৮৯ কেজি তুলে সেরা হয়েছেন একই ক্লাবের আপন রায়।

৮৫ কেজি ওজন শ্রেণিতে ২০৩ কেজি তুলে প্রথম হয়েছেন মোয়াজ্জেম ক্লাবের আকবর হোসেন।

ভারোত্তোলনের প্রথম দিনে নিজেদের ইভেন্টে সোনা জেতেন মোল্লা সাবিরা, মিতু আক্তার, স্মৃতি আক্তার, সোহাগী, আইনউদ্দিন, মোস্তাইন বিল্লাহ, রাজ কুমার ও সোহাগ আলী।