২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ খেলতে ঢাকায় তাজিকিস্তান

বাংলাদেশের বিপক্ষে ২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপের বাছাইয়ের দ্বিতীয় পর্বের ম্যাচ খেলতে ঢাকায় পৌঁছেছে তাজিকিস্তান ফুটবল দল। 

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jun 2015, 11:00 PM

Updated : 25 Apr 2022, 01:29 PM

বাংলাদেশ ফুটবল ফেডারেশন এক বিজ্ঞপ্তিতে জানায়, রোববার সন্ধ্যা ছয়টায় ঢাকায় পৌঁছায় ৩০ জনের তাজিকিস্তান দল। ৩০ জনের দলে ২৩ জন ফুটবলার।
 
আগামী মঙ্গলবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বিকাল ৫টায় বাংলাদেশের মুখোমুখি হবে তাজিকিস্তান। ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে চ্যানেল নাইন।
 
বাংলাদেশের বিপক্ষে মুখোমুখি লড়াইয়ে এগিয়ে তাজিকিস্তান। ছয় ম্যাচে তাদের ৪টি জয়ের বিপরীতে বাংলাদেশের জয় মাত্র একটি, অন্যটি ড্র।
 
২০১০ সালের এএফসি চ্যালেঞ্জ কাপের চূড়ান্ত পর্বে তাজিকিস্তানকে হারিয়েছিল বাংলাদেশ।
 
বিশ্বকাপের বাছাইয়ে নিজেদের সর্বশেষ ম্যাচে কিরগিজস্তানের কাছে ৩-১ গোলে হারে বাংলাদেশ। i