২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হতে পারি ফিফা সহ-সভাপতি: মারাদোনা

ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার কর্মকর্তা হওয়ার সম্ভাবনা নিয়ে কথা বলেছেন দিয়েগো মারাদোনা। জর্ডানের যুবরাজ আলি বিন আল হুসেইন পদত্যাগের ঘোষণা দেওয়া জেপ ব্লাটারের উত্তরসূরি হলে তিনি ফিফা সহ-সভাপতি হতে পারেন বলে মনে করেন আর্জেন্টিনার এই ফুটবল কিংবদন্তি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jun 2015, 01:11 PM

Updated : 25 Apr 2022, 01:28 PM

২৯ মে পঞ্চম মেয়াদের জন্য ফিফার সভাপতি নির্বাচিত হন ব্লাটার। তবে গত মঙ্গলবার পদত্যাগের ঘোষণা দেন তিনি। 
 
ফিফার পরবর্তী সভাপতি হিসেবে বেশি সম্ভাবনা আছে সদ্য হওয়া নির্বাচনে ব্লাটারের একমাত্র প্রতিদ্বন্দ্বী জর্ডানের যুবরাজ আলির। 
 
আবারও ভোটে দাঁড়ানোর বিষয়ে আলি এখনও কিছু জানাননি। তবে অনেকেই ধরে নিচ্ছেন, তিনি নির্বাচন করবেন।
 
এই ধরে নেওয়া থেকেই মারাদোনা আর্জেন্টিনার টেলিভিশন আমেরিকায় বলেন, “যুবরাজ আলি জিতলে ফিফা সহ-সভাপতি হওয়ার বেশ সুযোগ আছে আমার।”
 
ফিফার সহ-সভাপতি হলে সংস্থাটিকে দুর্নীতিমুক্ত করবেন বলেও আশ্বাস দেন মারাদোনা।