২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্কুল ফুটবলে চ্যাম্পিয়ন করগ্রাম ও কলসিন্দুর

প্রাথমিক বিদ্যালয়গুলোকে নিয়ে বঙ্গবন্ধু গোল্ডকাপের এবারের আসরের শিরোপা জিতেছে সিলেটের করগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়। আর বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপের মুকুট ধরে রেখেছে ময়মনসিংহের কলসিন্দুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মেয়েরা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jun 2015, 09:03 PM

Updated : 12 Oct 2022, 03:47 PM

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে সোমবার বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপের ফাইনাল হয়। মেয়েদের লড়াইটাই জমেছিল বেশ। তবে পলিচড়ার মেয়েরা প্রথমার্ধে প্রতিপক্ষকে আটকে রাখতে পারলেও দ্বিতীয়ার্ধে পারেনি। ৫০ মিনিটের এই ম্যাচে ৪৫তম মিনিটে কলসিন্দুরকে এগিয়ে দেন রোজিনা। এই গোলই গত আসরের চ্যাম্পিয়ন কলসিন্দুরকে শেষ পর্যন্ত শিরোপা এনে দেয়।

ছেলেদের ফাইনালে একপেশে ম্যাচে জিতেছে সিলেটের করগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়। ২৯তম মিনিটে নাজিমের গোলে এগিয়ে যায় করগ্রাম। ৪৪তম মিনিটে জিয়া ও দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে মামুন করগ্রামের হয়ে গোল করেন।

বঙ্গবন্ধু গোল্ডকাপের এবারের আসরে ৬৩ হাজার ৪১৪টি বিদ্যালয়ের দল অংশ নেয়। আর ৬২ হাজার ৭৩৪টি বিদ্যালয়ের দল অংশ নেয় বঙ্গমাতা গোল্ডকাপে।