২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জোকোভিচকে হারিয়ে ফরাসি ওপেন শিরোপা ভাভরিঙ্কার

তৃতীয়বারের প্রচেষ্টায়ও ক্যারিয়ার গ্র্যান্ড স্ল্যাম জেতা হল না নোভাক জোকোভিচের। বিশ্বের এক নম্বর খেলোয়াড়কে হতাশ করে ফরাসি ওপেনের শিরোপা জিতেছেন স্তানিস্লাস ভাভরিঙ্কা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jun 2015, 11:12 PM

Updated : 25 Apr 2022, 01:27 PM

রোববার রোলাঁ গারোঁয় ফাইনালে জোকোভিচকে ৬-৪, ৪-৬, ৩-৬, ৪-৬ গেমে হারান ভাভরিঙ্কা। প্রথমবারের মতো ফাইনালে উঠেই শিরোপা জয়ের আনন্দে মাতেন তিনি। 
 
গত বছরের অস্ট্রেলিয়ান ওপেন জয়ী ভাভরিঙ্কা হেরেছিলেন প্রথম সেটে। কিন্তু পরের তিন সেটে জিতে জোকোভিচের স্বপ্ন ভাঙেন তিনি। টানা ২৮ ম্যাচ জয়ের পর এই প্রথম হারলেন সার্বিয়ার জোকোভিচ। 
 
বছরের দ্বিতীয় এই গ্র্যান্ড স্ল্যামের ফাইনালে জিতলেই অষ্টম খেলোয়াড় হিসেবে ক্যারিয়ার গ্র্যান্ড স্ল্যাম পূর্ণ হত জোকোভিচের। 
 
২০১১ সালের ভেতর অস্ট্রেলিয়ান ও ইউএস ওপেন এবং উইম্বলন্ডনের শিরোপা জেতেন তিনি। কিন্তু ফরাসি ওপেন আর জেতা হচ্ছিল না। ২০১২ ও ২০১৪ সালে ফাইনাল রাফায়েল নাদালের কাছে হেরে স্বপ্ন ভাঙে তার।