সোঙ্গাকে হারিয়ে ফাইনালে ভাভরিঙ্কা
জো-উইলফ্রেদ সোঙ্গাকে হারিয়ে ফরাসি ওপেনের ফাইনালে উঠেছেন স্তানিস্লাস ভাভরিঙ্কা।
শুক্রবার ৩৩ ডিগ্রি তাপমাত্রার প্রচণ্ড গরমের দিনে প্রথম সেট হারলেও দ্বিতীয় সেট জিতে লড়াইয়ে ফেরেন স্বাগতিক খেলোয়াড় সোঙ্গা। কিন্তু গত বছরের অস্ট্রেলিয়ান ওপেন জয়ী ভাভরিঙ্কার জয়ের পথে বাধা হতে পারেননি ৩০ বছর বয়সী সোঙ্গা।
শেষ পর্যন্ত সোঙ্গাকে ৬-৩, ৬-৭, ৭-৬, ৬-৪ গেমে হারিয়ে প্রথমবারের মতো বছরের দ্বিতীয় এই গ্র্যান্ড স্ল্যামের ফাইনালে ওঠেন সুইস তারকা ভাভরিঙ্কা।
ফাইনালে ভাভরিঙ্কা খেলবেন নোভাক জোকোভিচ ও অ্যান্ডি মারের মধ্যে দ্বিতীয় সেমি-ফাইনালের বিজয়ীর সঙ্গে।
