২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রোমে গ্যাটলিনের জয়

রোম গোল্ডেন গালায় টানা তৃতীয়বারের মতো ১০০ মিটার স্প্রিন্ট জিতেছেন যুক্তরাষ্ট্রের স্প্রিন্টার জাস্টিন গ্যাটলিন।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jun 2015, 04:10 PM

Updated : 25 Apr 2022, 01:27 PM

রোমের অলিম্পিক স্টেডিয়ামে গত বৃহস্পতিবার ১০০ মিটার জিততে গ্যাটলিন সময় নেন ৯ দশমিক ৭৫ সেকেন্ড। 
 
এর আগে দোহায় ডায়মণ্ড লিগের শুরুর দিনে নিজের ক্যারিয়ারের সেরা টাইমিং করেছিলেন গ্যাটলিন। ডোপিংয়ের জন্য দুবার নিষেধাজ্ঞা কাটানো ৩৩ বছর বয়সী এই স্প্রিন্টার সেখানে ১০০ মিটার শেষ করেছিলেন ৯ দশমিক ৭৪ সেকেন্ডে।
 
দোহায় করা গ্যাটলিনের টাইমিং ইভেন্টটির ইতিহাসে ষষ্ঠ দ্রুততম। ১০০ মিটার স্প্রিন্টের বিশ্ব রেকর্ডটি জ্যামাইকার উসাইন বোল্টের অধিকারে। বার্লিনে ২০০৯ সালে ৯ দশমিক ৫৮ সেকেন্ডে ১০০ মিটার শেষ করেছিলেন তিনি।