১০ মিটার এয়ার রাইফেলের সেরা বাকি
১০ মিটার এয়ার রাইফেলের সেরা হয়েছেন আব্দুল্লাহ হেল বাকি। গ্লাসগো কমনওয়েলথ গেমসের রূপা জেতা এই শুটার ২০৫.৩ স্কোর করে সোনা জিতেছেন।
গুলশান শুটিং ক্লাবে বৃহস্পতিবার পাঁচ ইভেন্টের ফাইনাল হয়। ১০ মিটার এয়ার রাইফেলে বাকির পেছনে থেকে শেষ করেন আর্মি শুটিং অ্যাসোসিয়েশনের অঞ্জন কুমার সিংহ (২০৪.২)। আর ঢাকা রাইফেল ক্লাবের শোভন চৌধূরি (১৮১.৬) তৃতীয় হন।
মেয়েদের ১০ মিটার এয়ার রাইফেলে (জুনিয়র) বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) শারমিন আক্তার (৩৮৮) সোনা জয় করেন। একই প্রতিষ্ঠানের পাপিয়া ইসলাম (৩৮৫) রূপা ও নারায়ণগঞ্জ রাইফেল ক্লাবের তানহিয়াত তাবাসসুম তাহা (৩৮৪) ব্রোঞ্জ পেয়েছেন।
ছেলেদের ১০ মিটার এয়ার রাইফেলে (জুনিয়র) নারায়ণগঞ্জ রাইফেল ক্লাবের জেসিমুজ্জামান (৫৮৯), রিসালাতুল ইসলাম (৫৮৪) ও স্বরুপ চৌধূরি (৫৮০) যথাক্রমে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় হয়েছেন।
মেয়েদের ২৫ মিটার স্পোর্টস পিস্তলে ৫২৩ স্কোর গড়ে সেরা হয়েছেন আর্মি শুটিং অ্যাসোসিয়েশনের সিনথিয়া নাজনীন টুম্পা। ঢাকা রাইফেল ক্লাবের অন্তরা ইসলাম (৫১৫) রূপা ও কুষ্টিয়া রাইফেল ক্লাবের আরদিনা ফেরদৌস আখি (৫০৮) ব্রোঞ্জ জিতেছেন।
৫০ মিটার রাইফেল প্রোন-এ (মহিলা) নারায়ণগঞ্জের সুরাইয়া আক্তার ৫৭১ স্কোর গড়ে সোনা পেয়েছেন। শারমিন আক্তার রত্না (৫৭০) দ্বিতীয় ও উম্মে জাকিয়া সুলতানা (৫৬৯) তৃতীয় হয়েছেন।
