২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভলিবলে কিরগিজস্তানের কাছে বাংলাদেশের হার

এশিয়ান সেন্ট্রাল জোন ভলিবলে নিজেদের দ্বিতীয় ম্যাচে হেরে গেছে বাংলাদেশ। গ্রুপ পর্বে কিরগিজস্তানের কাছে ৩-০ সেটে হারে স্বাগতিকরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ক্রীড়া প্রতিবিদেক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 May 2015, 09:07 PM

Updated : 22 Aug 2022, 12:20 PM

প্রথম ম্যাচে মালদ্বীপকে ৩-১ সেটে হারিয়েছিল বাংলাদেশ।

মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে সোমবার প্রথম সেটে কিরগিজস্তানের কাছে ২৫-১৯ ব্যবধানে হারের পর দ্বিতীয় সেটে দারুণ লড়াই করে ২৯-২৭-তে হেরে যায় বাংলাদেশ। এরপর তৃতীয় সেটে স্বাগতিকরা আর লড়াই করতে পারেনি; ২৫-১৮ ব্যবধানে হার মানে তারা।

মঙ্গলবার গ্রুপের শেষ ম্যাচে নেপালের মুখোমুখি হবে বাংলাদেশ।