২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেসিদের নতুন জার্সি

আগামী মৌসুমে মেসি-ইনিয়েস্তাদের নতুন জার্সি গায়ে দেখা যাবে। বার্সেলোনা হোম ও অ্যাওয়ের জন্য নতুন জার্সির উন্মোচন করেছে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 May 2015, 09:58 PM

Updated : 12 Oct 2022, 03:43 PM

মেসিদের আগে জার্সিতে মেরুণ রঙের স্ট্রাইপগুলো ছিল উলম্ব। কাতালুনিয়ার পতাকার সঙ্গে মিলিয়ে সেই স্ট্রাইপগুলো অনুভূমিক করা হয়েছে। নীল রঙের ওপর স্ট্রাইপ দেওয়া এই জার্সি গায়েই নিজেদের মাঠে আগামী মৌসুমে খেলতে দেখা যাবে মেসিদের।

বার্সেলোনার অ্যাওয়ে জার্সির নকশাতেও পরিবর্তন এসেছে। হলুদ রঙের ওপর উলম্ব লাল রঙের স্ট্রাইপ ছিল আগের জার্সিতে। নতুন অ্যাওয়ে জার্সিতেও হলুদের ওপর লাল রঙের চারটি স্ট্রাইপ পেছনের দিকে উলম্বভাবে রাখা হয়েছে।

নাইকি মেসি-নেইমারদের জন্য নতুন এই জার্সি তৈরি করেছে।

</div>  </p>