২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লিগে শেখ রাসেলের শুভসূচনা

প্রিমিয়ার লিগের এবারের আসরে শুভসূচনা করেছে শেখ রাসেল ক্রীড়া চক্র। নিজেদের প্রথম ম্যাচে ব্রাদার্স ইউনিয়নকে ২-১ গোলে হারিয়েছে তারা।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Apr 2015, 07:37 PM

Updated : 25 Apr 2022, 01:14 PM

সোমবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শেখ রাসেলের জয়ে দারুণ অবদান রাখেন এমিলি ও পল; দুজনেই একটি করে গোল করেন। আর ব্রাদার্সের হয়ে গোল করেন কাওসার।
 
১৬তম মিনিটে কাওসারের গোলে এগিয়ে যায় ব্রাদার্স। এগিয়ে থেকেই বিরতিতে যায় তারা। কিন্তু দ্বিতীয়ার্ধে দুই মিনিটের ঝড়ে ব্রাদার্সের জয়ের স্বপ্ন গুঁড়িয়ে দেয় শেখ রাসেল।
 
৮০তম মিনিটে এমিলির গোলে শেখ রাসেল সমতা ফেরানোর দুই মিনিট পর পলের গোলে ২-১ ব্যবধানে এগিয়ে যায় তারা। ম্যাচের বাকিটা সময় এই স্কোরলাইন ধরে রেখে জয় তুলে নেয় শেখ রাসেল।