২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দ্বিতীয় ম্যাচে এসে জিতল আবাহনী

ড্রয়ের হতাশা কাটিয়ে জয়ের দেখা পেল আবাহনী লিমিটেড। প্রিমিয়ার লিগে নিজেদের দ্বিতীয় ম্যাচে ফেনী সকারকে ৪-০ ব্যবধানে হারিয়েছে জর্জ কোটানের শিষ্যরা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Apr 2015, 09:11 PM

Updated : 22 Aug 2022, 12:04 PM

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে রোববার দিনের দ্বিতীয় ম্যাচে আবাহনীর জয়ে বড় অবদান রাখেন সারলস সরবা; দুই গোল করেন হাঙ্গেরির এই ফরোয়ার্ড। আর গ্যাবর ও মামুন মিয়া একটি করে গোল করেন।

আক্রমণাত্মক ফুটবল খেলা আবাহনীকে ২২তম মিনিটে এগিয়ে দেন গ্যাবর। দ্বিতীয়ার্ধের শুরুতে সরবার গোলে ব্যবধান দ্বিগুণ করে নেয় আবাহনী।

দুই গোলে এগিয়ে যাওয়া আবাহনী শেষ দিকে আক্রমণের ধার বাড়িয়ে আরও দুই গোল তুলে নেয়। ৭৮তম মিনিটে ব্যক্তিগত দ্বিতীয় গোল করে স্কোরলাইন ৩-০ করেন সরবা।

আর যোগ করা সময়ে মামুন মিয়া লক্ষ্যভেদ করলে বড় ব্যবধানের জয় নিশ্চিত হয় ঢাকার ঐতিহ্যবাহী দলটির।

নিজেদের প্রথম ম্যাচে রহমতগঞ্জের সঙ্গে ২-২ গোলে ড্র করেছিল আবাহনী। আর ফেনী সকার প্রিমিয়ার লিগের ২০১৪-১৫ মৌসুম শুরু করে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রের কাছে ২-১ গোলে হেরে।