২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেখ জামালের টানা দ্বিতীয় জয়

প্রিমিয়ার লিগের চলতি মৌসুমে দ্বিতীয় ম্যাচেও জিতেছে শেখ জামাল ধানমণ্ডি ক্লাব। রহমতগঞ্জকে ২-১ গোলে হারিয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Apr 2015, 09:48 PM

Updated : 12 Oct 2022, 03:32 PM

ফরাশগঞ্জকে ৪-১ গোলে উড়িয়ে দিয়ে প্রিমিয়ার লিগের ২০১৪-১৫ মৌসুম শুরু করে শেখ জামাল।

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শনিবার কেষ্ট কুমার ও এমেকা ডারলিংটনের গোলে জয়ের পথে চলে যায় শেখ জামাল। ব্যবধান কমান রহমতগঞ্জের মান্নাফ রাব্বি।

৩১তম মিনিটে কেষ্টর গোলে এগিয়ে যায় প্রিমিয়ার লিগের বর্তমান চ্যাম্পিয়ন শেখ জামাল। ৫৯তম মিনিটে পেনাল্টি থেকে গোলটি করেন ডারলিংটন।

নিজেদের প্রথম ম্যাচে আবাহনীকে রুখে দেওয়া রহমতগঞ্জ ম্যাচে ফেরার ইঙ্গিত দেয় মান্নাফের গোলে। ৭৪তম মিনিটে গোলটির পর আর সমতায় ফিরতে পারেনি রহমতগঞ্জ।

নিজেদের প্রথম ম্যাচে আবাহনীর সঙ্গে ড্র করেছিল রহমতগঞ্জ।