আরও উন্নতি চান বার্সা কোচ
স্পেনের লা লিগায় আলমেরিয়াকে উড়িয়ে দেওয়ার পরও যেন তৃপ্ত হতে পারেননি লুইস এনরিকে। দলের আরও উন্নতি চান বার্সেলোনার কোচ।
নিজেদের মাঠে আলমেরিয়ার বিপক্ষে ৪-০ গোলে জেতে বার্সেলোনা, যা লা লিগায় তাদের টানা ষষ্ঠ জয়। এই ৬ ম্যাচে ১৮ গোল করে তারা। তবে ম্যাচ শেষের সংবাদ সম্মেলনে এনরিকে বলেন, উন্নতির আরও জায়গা দেখছেন তিনি।
"লক্ষ্য সবসময়ই উন্নতি করা এবং আমরা সেই পথেই আছি। খেলোয়াড়রা জানে যে, সংখ্যাটা ভালো। কিন্তু আপনি সবসময়ই উন্নতি করবেন।"
দলের খেলোয়াড়দের মনোভাবের প্রশংসা করেন এনরিকে।
"আমরা উঁচু পর্যায়ের খেলা খেলেছি।"
বার্সেলোনার ৪ গোলের দুটি করেন লুইস সুয়ারেস। বাকি দুটি গোলের একটি পান লিওনেল মেসি, অন্যটি মার্ক বার্ত্রা।
অনেকদিন ধরেই গোল-খরায় থাকা নেইমার এই ম্যাচে খেলেননি। তাকে বিশ্রাম দেওয়ার কথা জানান বার্সেলোনা কোচ।
"নেইমারকে বিশ্রাম দেওয়ায় ভালো হয়েছে কারণ, সে-ই একমাত্র আন্তর্জাতিক খেলোয়াড় যে বিশ্রাম পায়নি।"
