মায়ামি ওপেনের শিরোপা জোকোভিচের
অ্যান্ডি মারেকে হারিয়ে মায়ামি ওপেনে পুরুষ এককের শিরোপা জিতেছেন নোভাক জোকোভিচ। বিশ্বের এক নম্বর খেলোয়াড়ের এই টুর্নামেন্টে এটা পঞ্চম শিরোপা জয়।
রোববার ব্রিটেনের মারেকে ৭-৬, ৪-৬, ৬-০ গেমে হারান জোকোভিচ। এই নিয়ে মারের বিপক্ষে হার্ড কোর্টে টানা দশম ম্যাচ জিতলেন সার্বিয়ার তারকা। স্কটিশ তারকার বিপক্ষে সব মিলিয়ে তার ৮টি হারের বিপরীতে জয় ১৮টি।
অস্ট্রেলিয়ান ওপেনের পর ইন্ডিয়ান ওয়েলসেরও শিরোপা জিতেছিলেন জোকোভিচ। এবার মায়ামি ওপেন জিতে দারুণ খুশি তিনি।
“এই জয়ে আমি রোমাঞ্চিত।”
