২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্ল্যাকবার্নের সঙ্গে লিভারপুলের ড্র

এফএ কাপের শেষ চারে ওঠার লড়াইয়ে নিজেদের মাঠে ব্ল্যাকবার্ন রোভার্সের সঙ্গে গোলশূন্য ড্র করেছে লিভারপুল।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Mar 2015, 03:26 PM

Updated : 12 Oct 2022, 03:24 PM

অ্যানফিল্ডে রোববার রাতের কোয়ার্টার-ফাইনালে অধিকাংশ সময় বল লিভারপুলের দখলে থাকলেও প্রতিপক্ষের রক্ষণ ভাঙতে পারেনি তারা।

দ্বিতীয়ার্ধে স্বাগতিকদের রক্ষণে কিছুটা চাপ বাড়ায় রোভার্স। ব্রেন্ডন রজার্সের শিষ্যরাও আক্রমণের ধারাবাহিকতা ধরে রাখে, কিন্তু কেউই গোল না পাওয়ায় ড্র নিয়েই মাঠ ছাড়তে হয় তাদের।

প্রিমিয়ার লিগের পর ইংল্যান্ডের দ্বিতীয় গুরুত্বপূর্ণ প্রতিযোগিতা এফএ কাপের সেমি-ফাইনালের টিকেট নিশ্চিত করতে প্রতিপক্ষের মাঠে জিততে হবে অল রেডদের।