২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জয়ে শুরু আবাহনীরও

মোহামেডান, শেখ জামালের মতো আবাহনী লিমিটেডও জয় দিয়ে ফেডারেশন কাপে শুভ সূচনা করেছে।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Feb 2015, 06:38 PM

Updated : 12 Oct 2022, 03:17 PM

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে মঙ্গলবার ফরাশগঞ্জকে ২-০ গোলে হারায় আবাহনী। দলের জয়ে দুটি গোলই করেন হাঙ্গেরির ফরোয়ার্ড সাবলস সরবা।

দুই অর্ধের যোগ করা সময়ে একটি করে গোল পায় আবাহনী। প্রথমার্ধের যোগ করা সময়ে আবুল বাতেন কোমলের পাস থেকে জোরালো শটে গোলরক্ষক রাফিকে পরাস্ত করেন সিসরবা।

দ্বিতীয়ার্ধে গোলের একাধিক সুযোগ তৈরি করলেও ব্যবধান বাড়াতে পারছিল না জর্জ কোটানের শিষ্যরা। তবে যোগ করা সময়ে ইমন বাবুর বাড়ানো বল থেকে ব্যবধান দ্বিগুণ করেন সিসরবা।

গ্রুপ-৩-এ আবাহনী ও ফরাশগঞ্জের সঙ্গে আছে চট্টগ্রাম আবাহনী। চট্টগ্রাম আবাহনীর সঙ্গে রোববার গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলবে কোটানের দল।