২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফেডারেশন কাপে মোহামেডানের শুভ সূচনা

ইসমাইল বাঙ্গুরার শেষ মুহূর্তের গোলে ফেডারেশন কাপে শুভ সূচনা করেছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। আসরের উদ্বোধনী ম্যাচে রহমতগঞ্জকে ২-১ গোলে হারিয়েছে তারা।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Feb 2015, 06:41 PM

Updated : 12 Oct 2022, 03:17 PM

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে সোমবার মোহামেডানের জয়ে একটি করে গোল করেন জাহিদুল ইসলাম সবুজ ও ইসমাইল বাঙ্গুরা। রহমতগঞ্জের একমাত্র গোলটি করেন নুরুল আফসার।

একাদশ মিনিটেই এগিয়ে যায় মোহামেডান। মিডফিল্ডার হাবিবুর রহমান সোহাগের ফ্রি কিক ডি বক্সের কিছুটা বাইরে বাঙ্গুরা দারুণভাবে নিয়ন্ত্রণে নিয়ে জাহিদুলকে পাস দেন। তা থেকেই হেড করে বল জালে পাঠান তিনি।

দ্বিতীয়ার্ধের শুরুতেই ম্যাচে সমতা ফেরায় রহমতগঞ্জ। ডালিমের কর্নার থেকে হেডে গোলটি করেন আফসার।

শেষ দিকে প্রতিপক্ষের রক্ষণভাগে চাপ সৃষ্টি করে মোহামেডান এবং শেষ মুহূর্তে গোলও পেয়ে যায় তারা। ৮৮তম মিনিটে বাঙ্গুরার গোলে ফের এগিয়ে যায় দেশের ঐতিহ্যবাহী দলটি। শেষ পর্যন্ত এই গোলেই পুরো তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে দলটি।