২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘সেরা নয় রোনালদো-মেসি’

বার্সেলোনার লিওনেল মেসি আর রিয়াল মাদ্রিদের ক্রিস্তিয়ানো রোনালদোকে সেরা খেলোয়াড় মানতে রাজি নন এই দুই ক্লাবেই খেলা লুইস ফিগো। পর্তুগালের সাবেক এই তারকা ফুটবলার মনে করেন, তার সময়ে দুই ক্লাবেই আরও ভালো ফুটবলাররা খেলেছেন।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jan 2015, 06:31 PM

Updated : 12 Oct 2022, 03:11 PM

ফিগো তার ক্যারিয়ারে স্পেনের ফুটবলের দুই চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ দুই দলেই খেলেন। সেই সময়ে সতীর্থ ও প্রতিপক্ষ হিসেবে তিনি পান ব্রাজিলের কিংবদন্তি স্ট্রাইকার রোনালদো, ফ্রান্সের প্লেমেকার জিনেদিন জিদান, ইংল্যান্ডের মিডফিল্ডার ডেভিড বেকহাম আর স্পেনের ফরোয়ার্ড রাউল গনসালেসসহ আরো অনেক নামি-দামি ফুটবলারকে। রিয়াল আর বার্সেলোনার দুই সময়ের তুলনা করে ফিগো বলেন, “মেসি ও ক্রিস্তিয়ানো অন্য যে কারো চেয়ে পার্থক্য গড়ে দেয়া খেলোয়াড়। সতীর্থ ও প্রতিপক্ষ হিসেবে আমি অনেক গ্রেট খেলোয়াড়দের সঙ্গে খেলার আনন্দ পেয়েছি। সম্ভবত তারা ক্রিস্তিয়ানো ও মেসির চেয়ে ভালো।”