বিশ্রামে মেসি-নেইমার
এলচের বিপক্ষে কোপা দেল রের ম্যাচে লিওনেল মেসি আর নেইমারসহ প্রথম দলের নিয়মিত অনেককেই বিশ্রাম দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন বার্সেলোনা কোচ লুইস এনরিকে।
বৃহস্পতিবার বার্সেলোনা তাদের ওয়েবসাইটে এদের বিশ্রাম দেয়ার এই খবর দেয়।
এলচের মাঠে কোপা দেল রের শেষ ষোলোর দ্বিতীয় পর্বে বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত ৩টায় খেলতে নামবে বার্সেলোনা।
নিজেদের মাঠে প্রথম পর্ব ৫-০ গোলে জিতে শেষ আটে বলতে গেলে এক পা দিয়েই রেখেছে বার্সেলোনা। এ কারণেই মেসি, নেইমার, ব্রাভো, জর্দি আলবা, দানি আলভেস, হাভিয়ের মাসচেরানো, সের্হিও, আন্দ্রেস ইনিয়েস্তা, লুইস সুয়ারেসকে বিশ্রাম দেয়ার কথা ভাবতে পারছেন এনরিকে।
এ ছাড়া চোটের কারণে এই ম্যাচে খেলতে পারবেন না চাভি এর্নান্দেস ও টমাস ভারমালেন।
