২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেসির হাতে রেকর্ড ভাঙার স্মারক

স্পেনের লা লিগায় সর্বোচ্চ গোলের রেকর্ড ভেঙেছিলেন আগেই; এবার তার স্বীকৃতি পেয়েছেন লিওনেল মেসি। রোববার আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে ম্যাচের আগে আর্জেন্টিনার এই তারকার হাতে লা লিগা কর্তৃপক্ষের দেয়া স্মারক তুলে দেন বার্সেলোনার সাবেক ফুটবলার কার্লেস রেসাক।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jan 2015, 03:40 PM

Updated : 12 Oct 2022, 03:09 PM

গত নভেম্বর মাসে লা লিগার সর্বোচ্চ গোলের রেকর্ড ভাঙেন মেসি। ২৫১ গোল করে এতদিন এই রেকর্ডটি ছিল আথলেতিক বিলবাওয়ের কিংবদন্তি তেলমো সাররার অধিকারে।

২২ নভেম্বর সেভিয়ার বিপক্ষে হ্যাটট্রিক করার পথে সাররাকে ছাড়িয়ে যান মেসি। ২৫০ গোল নিয়ে সেই ম্যাচটি খেলতে নেমেছিলেন বার্সেলোনার ফরোয়ার্ড।

স্পেনের লা লিগায় মেসির গোল এখন ২৫৯টি।

রোববার কাম্প নউতে আতলেতিকোর বিপক্ষে ৩-১ গোলে জয় পায় বার্সেলোনা।