ফেরার ম্যাচে হারলেন নাদাল
রাফায়েল নাদালের নতুন মৌসুমটা বাজেভাবে শুরু হলো। চোট থেকে ফিরে কোর্টে নেমে কাতার ওপেনের প্রথম রাউন্ডেই হেরে গেছেন স্পেনের এই টেনিস তারকা।
র্যাঙ্কিংয়ের ১২৭ নম্বরে থাকা বেরারের কাছে হারটিকে অবশ্য স্বাভাবিকই মনে করেন বিশ্বের ৩ নম্বর খেলোয়াড় নাদাল।
"লম্বা সময় ধরে পথে না থাকার পর এমন ঘটনা ঘটে।"
