২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পঞ্চম স্থানে সিদ্দিকুর

নতুন বছরের দ্বিতীয় প্রতিযোগিতায় শুরুটা ভালো হয়নি সিদ্দিকুর রহমানের। সামিট ওপেন গলফে পঞ্চম স্থানে থেকে প্রথম রাউন্ড শেষ করেছেন দেশসেরা এই গলফার।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jan 2015, 08:03 PM

Updated : 12 Oct 2022, 03:07 PM

কুর্মিটোলা গলফ ক্লাবে সোমবার পারের চেয়ে দুই শট কম খেলেন সিদ্দিকুর। পারের চেয়ে পাঁচ শট কম খেলে প্রথম রাউন্ড শেষে তালিকায় শীর্ষে আছেন বেলাল হোসেন। ২০১০ সালে ব্রুনাই ওপেন জেতা সিদ্দিকুর চোট কাটিয়ে ফিরে ২০১৫ সাল শুরু করেন জেমকন প্লেয়ার্স চ্যাম্পিয়নশিপ ট্রফি জিতে। সামিট ওপেনে এবার ৪৯ জন গলফার অংশ নিচ্ছে। তিন রাউন্ডের এই আসরের প্রাইজমানি ১০ লাখ টাকা।