কাতারে সীমান্তের ব্রোঞ্জ জয়
কাতারে রেশমা ও সাবিরার পর ভারোত্তোলনে বাংলাদেশকে আরেকটি পদক এনে দিয়েছেন মাবিয়া আক্তার সীমান্ত।
বাংলাদেশ ভারোত্তোলন ফেডারেশন এক বিজ্ঞপ্তিতে জানায়, রোববার আল সাদ স্পোর্টস ক্লাবে ৬৩ কেজি ওজন শ্রেণিতে ১৫৮ কেজি তুলে ব্রোঞ্জ জয় করেন সীমান্ত।
১৭তম এশিয়ান ইয়ুথ ভারোত্তোলন চ্যাম্পিয়নশিপে এর আগে ৪৪ কেজি ওজন শ্রেণিতে ১১৬ কেজি তুলে রূপা জয় করেন বাংলাদেশের রেশমা আক্তার।
একই ভেন্যুতে দ্বিতীয় ইন্টারন্যাশনাল কাপে ৫৩ কেজি ওজন শ্রেণিতে ১৪০ কেজি তুলে রূপা জয় করেন মোল্লা সাবিরা সুলতানা।
