২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পেটের সমস্যায় অনুশীলনে অনুপস্থিত মেসি

পেটের সমস্যার কারণে সোমবার দলের সঙ্গে অনুশীলন করতে পারেননি লিওনেল মেসি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jan 2015, 07:48 PM

Updated : 12 Oct 2022, 03:07 PM

অসুস্থতার কারণে মিডফিল্ডার রাফিনিয়াও অনুশীলনে ছিলেন না বলে বার্সেলোনা তাদের ওয়েবসাইটে জানায়। ব্রাজিলের এই খেলোয়াড় ভুগছেন কানের সমস্যায় । আগামী বৃহস্পতিবার নিজেদের মাঠ কাম্প নউয়ে স্প্যানিশ কাপের শেষ ষোলোর ম্যাচে এলচের মুখোমুখি হবে বার্সেলোনা। এই দিন অনুশীলন করতে না পারায় তাই এলচের বিপক্ষে বার্সেলোনার সবচেয়ে বড় তারকা মেসি এবং রাফিনিয়ার খেলা নিয়ে কিছুটা অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে। তবে এ বিষয়ে ক্লাবটি বিস্তারিত কিছু জানায়নি। রোববার রাতে রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে একমাত্র গোলে হেরে যাওয়া লা লিগা ম্যাচের প্রথম একাদশে ছিলেন না মেসি। দ্বিতীয়ার্ধের শুরুতে তাকে মাঠে নামান কোচ লুইস এনরিকে।