২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সানচেসের নৈপুণ্যে আর্সেনালের সহজ জয়

এফএ কাপের শিরোপা ধরে রাখার পথে আরেক ধাপ এগিয়েছে আর্সেনাল। হাল সিটিকে হারিয়ে চতুর্থ রাউন্ডে উঠেছে আর্সেন ভেঙ্গারের দল।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jan 2015, 02:39 AM

Updated : 12 Oct 2022, 03:08 PM

রোববার রাতে ঘরের মাঠে ২-০ গোলে জেতে আর্সেনাল। এমিরেটস স্টেডিয়ামে দুই অর্ধে একটি করে গোল করে স্বাগতিকরা। একটি গোল করা ছাড়াও অন্য গোলে অবদান রাখেন চিলির স্ট্রাইকার আলেক্সিস সানচেস।

বিংশ মিনিটে আলেক্সিস সানচেসের ক্রসে হেড করে প্রথম গোল করেন জার্মানির ডিফেন্ডার পের মের্টেসাকার।

আর ৮২তম মিনিটে স্পেনের মিডফিল্ডার সান্তিয়াগো কাসোরলার পাস পেয়ে ডান পায়ের শটে জয়সূচক গোল করেন চিলির ফরোয়ার্ড সানচেস।