২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সহজ জয়ে এফএ কাপের চতুর্থ রাউন্ডে চেলসি

দ্বিতীয় সারির দল ওয়াটফোর্ডকে হারিয়ে এফএ কাপের চতুর্থ রাউন্ডে উঠেছে চেলসি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jan 2015, 02:32 AM

Updated : 12 Oct 2022, 03:08 PM

রোববার রাতে ইংল্যান্ডের ফুটবলের দ্বিতীয় গুরুত্বপূর্ণ এই প্রতিযোগিতার তৃতীয় রাউন্ডে ৩-০ গোলে জেতে জোসে মরিনিয়োর দল।

ঘরের মাঠ স্ট্যামফোর্ড ব্রিজে গোলশূন্য প্রথমার্ধের পর ৫৮তম মিনিটে উইলিয়ানের নৈপুণ্যে এগিয়ে যায় ইংলিশ প্রিমিয়ার লিগের শীর্ষে থাকা চেলসি। ফরাসি স্ট্রাইকার লোইক রেমির পাস পেয়ে ডি বক্সের বাইরে থেকে জোরালো শটে গোলটি করে ব্রাজিলের এই মিডফিল্ডার।

৭০তম মিনিটে ডি বক্সের মধ্যে থেকে ডান পায়ের শটে ব্যবধান দ্বিগুণ করেন রেমি। আর দুই মিনিট পর স্পেনের ডিফেন্ডার সেসার আসপিলিকুয়েতার ক্রসে হেড করে তৃতীয় গোলটি করেন কুর্ত জুমা।