২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এফএ কাপের চতুর্থ রাউন্ডে ম্যান ইউ

দ্বিতীয়ার্ধে পাওয়া দুই গোলের সুবাদে ইওভিলকে হারিয়ে এফএ কাপের চতুর্থ রাউন্ডে উঠেছে ম্যানচেস্টার ইউনাইটেড। তৃতীয় সারির দলটির বিপক্ষে ২-০ গোলে জিতেছে লুইস ফন গালের দল।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jan 2015, 12:31 AM

Updated : 12 Oct 2022, 03:08 PM

ইংলিশ প্রিমিয়ার লিগের সফলতম ক্লাবটির জয়ে একটি করে গোল করেন আন্দের এররেরা ও আনহেল দি মারিয়া।

নিজেদের মাঠে ম্যানচেস্টার ইউনাইটেডকে প্রথমার্ধে কোনো গোল পেতে দেয়নি ইওভিল। ৬৪তম মিনিটে ইংল্যান্ডের সফলতম দলটিকে এগিয়ে দেন স্পেনের এররেরা।

৯০তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন দি মারিয়া। ওয়েইন রুনির কাছ থেকে বল পেয়ে গোলটি করেন আর্জেন্টিনার এই ফরোয়ার্ড।