২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হ্যান্ডবলে বিজিবির টানা চতুর্থ শিরোপা

জাতীয় পুরুষ হ্যান্ডবল চ্যাম্পিয়নশিপে সাফল্যের ধারাবাহিকতা ধরে রেখেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। টানা চতুর্থবারের মতো শিরোপা জিতছে দলটি।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jan 2015, 09:12 PM

Updated : 22 Aug 2022, 11:22 AM

এম. মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে বৃহস্পতিবার ফাইনালে ৪১-৩১ গোলে বাংলাদেশ পুলিশকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় বিজিবি। এ নিয়ে মোট ১৮বার চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করল দলটি।

বিজিবির মীর খায়রুজ্জামান এবারের আসরের সেরা খেলোয়াড় হিসেবে নির্বাচিত হন।

বাংলাদেশ আনসার ৩৯-২৪ গোলে চাঁপাইনবাবগঞ্জ জেলাকে হারিয়ে তৃতীয় হয়েছে।

২৯টি দল আট গ্রুপে ভাগ হয়ে এবারের আসরে অংশ নেয়। তিনটি ভেন্যুতে খেলা হয় এবার।