২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১০ দল নিয়ে কলেজ রাগবি

১০টি দল নিয়ে কলেজ রাগবির আয়োজন করেছে বাংলাদেশ রাগবি ফেডারেশন।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Dec 2014, 03:37 PM

Updated : 22 Aug 2022, 08:07 PM

রাগবি ফেডারেশন বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, পল্টন মাঠে শুক্রবার শুরু হবে কুইক সিটি কলেজ রাগবি। ‍উদ্বোধনী দিনে হবে নয়টি ম্যাচ।

তিন গ্রুপে ভাগ হয়ে খেলবে দলগুলো।

‘এ’ গ্রুপে আছে ঢাকা ইমপেরিয়াল কলেজ, গাজীপুর ক্যান্টনমেন্ট কলেজ ও কবি নজরুল সরকারি কলেজ।

‘বি’ গ্রুপের তিন দল ডক্টর মালিকা কলেজ, রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ ও ক্যামব্রিয়ান কলেজ।

‘সি’ গ্রুপে খেলবে ঢাকা কমার্স কলেজ, আদমজী ক্যান্টনমেন্ট কলেজ, সেন্ট জোসেফ উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ও ক্যাপিটাল কলেজ।