২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শুরু হলো স্কুল হকি

৬৫টি জেলার ১২০টি স্কুল নিয়ে শুরু হলো জাতীয় স্কুল হকির এবারের আসর। বুধবার মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে এ আসরের উদ্বোধন করেন হকির আন্তর্জাতিক সংস্থার সভাপতি লিয়েন্দ্রো নেগ্রে।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Dec 2014, 08:36 PM

Updated : 13 Oct 2022, 12:55 PM

উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ একাডেমী অব ফাইন আর্টসের শিল্পীরা নৃত্য ও বিভিন্ন ডিসপ্লের মাধ্যমে বাংলাদেশের সংস্কৃতিকে তুলে ধরেন। উদ্বোধনী দিনের খেলায় আরমানিটোলা সরকারী উচ্চ বিদ্যালয় ও ফতুল্লা পাইলট উচ্চ বিদ্যালয় গোলশূন্য ড্র করে। ঢাকা,ময়মনসিংহ,ফরিদপুর,যশোর,বরিশাল,চুয়াডাঙ্গা,রাজশাহী,দিনাজপুর,কুমিল্লা,সিলেট ও চট্টগ্রাম-এই ১১ ভেন্যুতে হবে স্কুল হকির বাছাইপর্বের খেলা। আর ৩২টি দল নিয়ে চূড়ান্ত পর্বের খেলা হবে ঢাকায়। স্কুল হকির এবারের আসরের পৃষ্ঠপোষকতা করছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক। গত বছরও এই প্রতিষ্ঠানই স্কুল হকির পৃষ্ঠপোষক ছিল।