২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রবেনের মাইলফলকের দিনে বায়ার্নের জয়

বায়ার্ন মিউনিখের জার্সিতে ১০০ গোলের মাইলফলক ছুঁয়েছেন আরিয়েন রবেন। ডাচ ফরোয়ার্ডের আনন্দের এই দিনে বুন্দেসলিগায় ফ্রেইবুর্গের বিপক্ষে ২-০ গোলে জয় পেয়েছে পেপ গার্দিওলার দল।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Dec 2014, 06:44 PM

Updated : 13 Oct 2022, 12:55 PM

মঙ্গলবার রাতে ঘরের মাঠ আলিয়াঞ্জ আরেনায় পাওয়া এই জয়ে লিগে টানা ২০ ম্যাচ অপরাজিত থাকল বায়ার্ন।

রবেন তার মাইলফলক স্পর্শ করেন ৪১তম মিনিটে। দারুণ এক হেড করে বল জালে পাঠিয়ে বায়ার্নকে এগিয়ে দেন তিনি।

২০০৯ সালে রিয়াল মাদ্রিদ থেকে বায়ার্নে যোগ দেয়া রবেন এ পর্যন্ত জার্মানির দলটির হয়ে তিনটি লিগ শিরোপা এবং ২০১৩ সালে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জেতেন।

বর্তমান চ্যাম্পিয়নদের পক্ষে দ্বিতীয় গোলটি করেন টমাস মুলার।

এই জয়ে ১৬ ম্যাচে ৪২ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বায়ার্ন। ৩০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থাকা ভলফসবুর্গ এক ম্যাচ কম খেলেছে।